|
প্রিন্টের সময়কালঃ ১৪ মে ২০২৬ ০৪:০৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ মে ২০২৬ ১২:২৭ অপরাহ্ণ

গাঁটে ব্যথা বাড়ছে সব বয়সীদের মধ্যে, মিলতে পারে ঘরোয়া সমাধান


গাঁটে ব্যথা বাড়ছে সব বয়সীদের মধ্যে, মিলতে পারে ঘরোয়া সমাধান


অনলাইন ডেস্ক

 

বর্তমানে শুধু বয়স্ক নয়, সব বয়সী মানুষের মধ্যেই গাঁটে গাঁটে ব্যথার সমস্যা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন ডি’র ঘাটতি, অনিয়মিত খাদ্যাভ্যাস, অস্বাস্থ্যকর জীবনযাপন এবং শরীরচর্চার অভাব এ সমস্যার প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম।
 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গাঁটের ব্যথা কমাতে প্রথমেই অতিরিক্ত লবণযুক্ত খাবার পরিহার করতে হবে। বিশেষ করে কাঁচা লবণ খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া জাঙ্ক ফুড এড়িয়ে চলাও জরুরি, কারণ এসব খাবার ব্যথা আরও বাড়িয়ে দিতে পারে।
 

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, কিছু দৈনন্দিন অভ্যাস গাঁটের ব্যথা তীব্র করতে পারে। এর মধ্যে রয়েছে বাসি ও শুকনো খাবার খাওয়া, অতিরিক্ত শরীরচর্চা করা এবং গভীর রাত পর্যন্ত জেগে থাকা। তাই এসব অভ্যাস পরিবর্তনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
 

গাঁটের সংযোগস্থলকে নমনীয় রাখতে খাদ্যতালিকায় ঘি, অলিভ অয়েল ও তিলজাতীয় খাবার রাখার পরামর্শ দেওয়া হয়েছে। নিয়মিত এসব খাবার গ্রহণ করলে ব্যথা কমতে পারে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
 

আয়ুর্বেদ চিকিৎসকদের মতে, রান্নাঘরে ব্যবহৃত কিছু তেল গাঁটের ব্যথা উপশমে কার্যকর হতে পারে। তিলের তেল, সরিষার তেল ও ক্যাস্টর অয়েল দিয়ে ব্যথার স্থানে মালিশ করলে উপকার পাওয়া যেতে পারে। এমনকি রিউমাটয়েড আর্থ্রাইটিসের সমস্যাও কিছুটা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করতে পারে এসব তেল।
 

এছাড়া নিয়মিত অশ্বগন্ধা, হলুদ ও আদা খাওয়ার অভ্যাস গড়ে তুললে গাঁটের ব্যথা কমাতে ইতিবাচক ফল মিলতে পারে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬