|
প্রিন্টের সময়কালঃ ১৬ জুন ২০২৬ ০৫:৪৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ জুন ২০২৬ ০৩:৩৩ অপরাহ্ণ

পটিয়ায় ১৯ জুন শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি সংসদ প্রীতি ফুটবল টুর্নামেন্ট


পটিয়ায় ১৯ জুন শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি সংসদ প্রীতি ফুটবল টুর্নামেন্ট


আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্রগ্রাম:

চট্টগ্রামের পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে শুরু হচ্ছে প্রীতি ফুটবল টুর্নামেন্ট। আগামী ১৯ জুন থেকে উপজেলার ১৭ ইউনিয়ন ও পৌরসভার অংশগ্রহণে তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট।

এ উপলক্ষে সোমবার রাতে পটিয়া বিএনপি কার্যালয়ে এক ড্র অনুষ্ঠিত হয়। উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি হাজী কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু ছালেহ মুহাম্মদ সাইফুদ্দিনের সঞ্চালনায় আয়োজিত ড্র অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ড্র অনুযায়ী উদ্বোধনী ম্যাচে শোভনদণ্ডী আরফা করিম উচ্চ বিদ্যালয় মাঠে মুখোমুখি হবে শোভনদণ্ডী ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদ ও কুসুমপুরা ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পটিয়ার এমপি আলহাজ্ব এনামুল হক এনাম।

টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬