|
প্রিন্টের সময়কালঃ ১৮ মার্চ ২০২৬ ০২:৪৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ মার্চ ২০২৬ ১২:০২ পূর্বাহ্ণ

চরের দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ


চরের দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ


মো. হারুন অর রশিদ, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

 

 

কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরাঞ্চলে দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। ন্যাশনাল চর অ্যালায়েন্স-এর উদ্যোগে এবং সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট কুড়িগ্রাম (সিএসডিকে)-এর বাস্তবায়নে এ কার্যক্রম পরিচালিত হয়।

 

উদ্যোগের আওতায় চরাঞ্চলের হতদরিদ্র ১২টি পরিবারের মাঝে বিনামূল্যে ১২টি ছাগল বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, চরের অসহায় মানুষদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে দীর্ঘদিন ধরে যৌথভাবে কাজ করছে সিএসডিকে ও ন্যাশনাল চর অ্যালায়েন্স।

 

ছাগল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসডিকের সভাপতি ফজর আলী, নির্বাহী পরিচালক আবু হানিফ মাস্টার, সহকারী পরিচালক হারুন অর রশিদ (শাকিল), স্থানীয় সমাজসেবক কামরুল ইসলাম ও শাহজামাল, এবং মুভি বাংলা টিভির রৌমারী প্রতিনিধি শহিদুল্লা কায়ছার লেবুসহ অনেকে।

 

অনুষ্ঠানে বক্তব্যে নির্বাহী পরিচালক আবু হানিফ মাস্টার বলেন, সিএসডিকে কুড়িগ্রামের একটি স্থানীয় এনজিও হিসেবে দীর্ঘদিন ধরে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি উপকারভোগীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পবিত্র রমজান মাসে যারা সহায়তা করেছেন তাদের জন্য দোয়া করতে। পাশাপাশি তিনি ন্যাশনাল চর অ্যালায়েন্সকে ধন্যবাদ জানান এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬