|
প্রিন্টের সময়কালঃ ২০ সেপ্টেম্বর ২০২৬ ০২:৪৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

সোনালি দিনের সিনেমার গানে নস্টালজিক চট্টগ্রামের দর্শক


সোনালি দিনের সিনেমার গানে নস্টালজিক চট্টগ্রামের দর্শক


বিশেষ প্রতিনিধি:


আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের উদ্যোগে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো বাংলাদেশের সত্তর ও আশির দশকের জনপ্রিয় চলচ্চিত্রের গান নিয়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। সোনালি দিনের সিনেমার কালজয়ী গানগুলো আন্তর্জাতিক বিশ্বতান টিমের পরিবেশনায় দর্শকদের ফিরিয়ে নেয় সেই স্মৃতিময় সময়ে।

থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের কর্ণধার লিটন মিত্রের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কবি, সাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রউফ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের প্রতিষ্ঠাতা সভাপতি নরেন সাহা এবং নবনিযুক্ত সভাপতি অপর্ণা চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক বিশ্বতান টিমের সদস্যরা।

অনুষ্ঠানে সত্তর ও আশির দশকের জনপ্রিয় চলচ্চিত্রের বিভিন্ন গান পরিবেশন করা হয়। দর্শকদের কাছে এসব গান যেন পুরোনো দিনের স্মৃতি ও আবেগকে নতুন করে জাগিয়ে তোলে। আয়োজক ও উপস্থিত অতিথিরা বলেন, ওই সময়ের চলচ্চিত্রের গানগুলো শুধু বিনোদন নয়, অনেকটা কবিতার মতোই ছিল। তাদের সুর ও কথায় আজও মানুষের মনে তৈরি হয় গভীর নস্টালজিয়া।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬