|
প্রিন্টের সময়কালঃ ১০ নভেম্বর ২০২৬ ০৮:০১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ মে ২০২৩ ০৩:২৮ অপরাহ্ণ

২৩ জুলাই পর্যন্ত সাগরে মাছ ধরা বন্ধ


২৩ জুলাই পর্যন্ত সাগরে মাছ ধরা বন্ধ


সাগরে আগামীকাল শনিবার থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত সব ধরণের মাছ ধরা বন্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ৬৫ দিনের জন্য বহাল থাকবে এই নিষেধাজ্ঞা।

 

এর আগে, গত ১১ মে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে মন্ত্রী বলেন, সামুদ্রিক মাছের প্রজননকালে ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে মাছের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করে মৎস্যসম্পদ বৃদ্ধি করা। এ সময় সব বাণিজ্যিক মৎস্য ট্রলার সমুদ্রে যাওয়া বন্ধ রাখা হবে। যান্ত্রিক ও আর্টিসানাল মৎস্য নৌযান ঘাটে বাঁধা থাকবে।

স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড, নৌবাহিনী ও সশস্ত্র বাহিনী মাছ ধরা বন্ধ রাখার কাজে সহায়তা করবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬