আর কত মিথ্যার রাজনীতি
সাবেক জাতীয় নাগরিক পার্টির নেত্রী এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার নেগোসিয়েশন বা সমঝোতার কথা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। সেখানে তিনি বলেন, তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি গুজব ছড়ানো হচ্ছে যে, তার সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথিত সমঝোতা হয়েছে এবং তাকে নাকি ‘সবুজ সংকেত’ দেওয়া হয়েছে।
এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে তিনি স্পষ্টভাবে জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গেই এমন কোনো আলোচনা কখনো করেননি। তার ভাষায়, এসব দাবি সম্পূর্ণ মনগড়া ও বাস্তবতার সঙ্গে সম্পর্কহীন।
তিনি আরও বলেন, যারা এই ধরনের তথ্য ছড়াচ্ছে, তারা যেন নির্দিষ্টভাবে প্রমাণ দেখায়-কবে, কোথায় এবং কার সঙ্গে এই ধরনের আলোচনা হয়েছে। কোনো তারিখ, নাম বা বাস্তব প্রমাণ তারা উপস্থাপন করতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন।
ডা. তাসনিম জারা অভিযোগ করেন, এ ধরনের গুজব ছড়ানোর মাধ্যমে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে বিভ্রান্তিকর বয়ান তৈরি করার চেষ্টা চলছে। তিনি প্রশ্ন রেখে বলেন, আর কত মিথ্যার রাজনীতি চলবে?
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬