|
প্রিন্টের সময়কালঃ ০১ জুলাই ২০২৬ ১১:৪১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ জুলাই ২০২৬ ০৯:৪৯ পূর্বাহ্ণ

পটিয়ার সন্তান মাসুদ করিম সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত


পটিয়ার সন্তান মাসুদ করিম সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত


আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:


 

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃতী সন্তান মোহাম্মদ মাসুদ করিম। একই সঙ্গে কোম্পানিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাব্বির-উল-কবির।
 

মঙ্গলবার (৩০ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ২৭০তম সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচন করা হয়। কোম্পানির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই ২০২৬ থেকে মোহাম্মদ মাসুদ করিম চেয়ারম্যান এবং সাব্বির-উল-কবির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
 

মোহাম্মদ মাসুদ করিম চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের বাসিন্দা। তিনি দেশের অন্যতম শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠান মাসুদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি তিনি মাসুদ প্রপার্টিজ লিমিটেড এবং আজলান মোটরসের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। এছাড়া পটিয়ার কাগজীপাড়ায় অবস্থিত শাফি সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন ও রুকু গার্ডেন কনভেনশন হলের স্বত্বাধিকারী হিসেবেও তিনি সুপরিচিত।
 

ব্যবসা ও করপোরেট খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন মোহাম্মদ মাসুদ করিমের নেতৃত্বে সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. আরও আধুনিক, গতিশীল এবং গ্রাহকসেবামুখী প্রতিষ্ঠানে পরিণত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
 

এদিকে চেয়ারম্যান হিসেবে তাঁর নির্বাচিত হওয়ার খবরে পটিয়ার বিভিন্ন সামাজিক, ব্যবসায়িক ও শুভানুধ্যায়ী মহলে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬