|
প্রিন্টের সময়কালঃ ১৬ মে ২০২৬ ০৫:৫১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ মে ২০২৬ ০৪:২৩ অপরাহ্ণ

বাবার স্মৃতিবিজড়িত খোর্দ্দ খাল পুনঃখননের উদ্বোধন করলেন তারেক রহমান


বাবার স্মৃতিবিজড়িত খোর্দ্দ খাল পুনঃখননের উদ্বোধন করলেন তারেক রহমান


চাঁদপুর প্রতিনিধি:

 

দীর্ঘ ৪৮ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর স্মৃতিবিজড়িত চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক এলাকার খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন।
 

জানা যায়, ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান একই খালের খনন কাজের উদ্বোধন করেছিলেন। প্রায় পাঁচ দশক পর তারই স্মৃতিবিজড়িত সেই খালের পুনঃখনন কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
 

এদিকে, প্রায় ২০ বছর পর চাঁদপুর সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তার আরও কয়েকটি কর্মসূচি রয়েছে। এর মধ্যে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাটসংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি।
 

এছাড়া বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬