অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
এ সময় শিক্ষার্থীরা ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘অপ্রতীমের রক্ত বৃথা যেতে দেব না’, ‘বাঁশের লাঠি তৈরি করো, সন্ত্রাসীদের দমন করো’, ‘আমার ভাই মরলো কেন, তারেক রহমান জবাব দে’ এবং ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’ সহ বিভিন্ন স্লোগান দেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতীমের হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে অপ্রতীমের জানাজা শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি কোটবাড়ি বিশ্বরোড এলাকায় পৌঁছালে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।
কুবি শিক্ষার্থী সাদিকুর রহমান বলেন, “আমরা আজ কেবল অপ্রতীমের জন্য এখানে আসিনি। এ চিত্র সারা বাংলাদেশের। কুমিল্লায়ও প্রতিনিয়তই এসব হচ্ছে। তারপরও নাকি পুলিশ সুপার অ্যাওয়ার্ড পেয়ে যায়। আমরা অপ্রতীমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
শিক্ষার্থীরা অপ্রতীম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মহাসড়ক অবরোধের ফলে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬