২৭ জুন চালু হচ্ছে জাপান-বাংলাদেশ ফ্লাইট
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, বন্ধ হওয়া সব রুটে বিমান চালু করতে চায় সরকার। এ লক্ষ্যে ২৭ জুন চালু হচ্ছে জাপান-বাংলাদেশ ফ্লাইট, টিকিট বিক্রি হবে ২০ জুন থেকে।
সোমবার দুপুর ১২টার দিকে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আফরোজা খানম বলেন, জাপানের নারিতায় বিমানের সরাসরি ফ্লাইট চালু হলে জাপান-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা ও বিনিয়োগ বাড়বে।
২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ওই সময় হজ ফ্লাইট পরিচালনার চাপ, উড়োজাহাের সংকট এবং বাণিজ্যিক বাস্তবতাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬