ভারত মহাসাগরে ইরানি রণতরীতে যুক্তরাষ্ট্রের হামলা: পেন্টাগনের দাবি
ওয়াশিংটন: শ্রীলঙ্কার উপকূলের কাছে ভারত মহাসাগরে ইরানের একটি মাঝারি আকারের রণতরী ডুবিয়ে দেওয়ার কথা জানিয়েছে পেন্টাগন। বুধবার এক ব্রিফিংয়ে পিট হেগসেথ বলেন, একটি মার্কিন সাবমেরিন আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত ইরানি যুদ্ধজাহাজে টর্পেডো নিক্ষেপ করে সেটিকে ডুবিয়ে দেয়।
সাংবাদিকদের তিনি জানান, আন্তর্জাতিক জলসীমায় থাকায় জাহাজটি নিজেকে নিরাপদ মনে করেছিল। তবে মার্কিন সাবমেরিনের আঘাতে সেটি ডুবে যায়।
পেন্টাগনের কর্মকর্তারা জানান, শ্রীলঙ্কার উপকূলের কাছে ঘটনাটি ঘটে। এতে ইরানের ‘আইআরআইএস দেনা’ নামের রণতরীটি ডুবে গেলে প্রায় ১৫০ জন নিখোঁজ হন। এ ছাড়া কয়েকজন নাবিক আহত হয়েছেন বলে জানানো হয়।
ঘটনাটি ঘটে ভারত মহাসাগরে, যেখানে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন অভিযান পরিচালনা করছিল বলে দাবি করা হয়েছে।
সূত্র: এএফপি
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬