বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশ কাউকে টার্গেট করে মারেনি: তালেবুর রহমান
রাজধানীতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় কাউকে লক্ষ্য করে মারধর করা হয়নি বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
তালেবুর রহমান বলেন, সংঘর্ষের সময় সাংবাদিক পেটানোর যে ঘটনা ঘটেছে, তা অনিচ্ছাকৃত। পুলিশ ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। জনশৃঙ্খলা রক্ষা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিক্ষোভকারীদের নিবৃত্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রেক্ষাপটে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে—এমন কোনো কার্যক্রম থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানায় পুলিশ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬