|
প্রিন্টের সময়কালঃ ১০ মার্চ ২০২৬ ০১:১০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ মার্চ ২০২৬ ০৪:২৬ অপরাহ্ণ

দেশের সব জেলায় মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা, জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে চিঠি


দেশের সব জেলায় মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা, জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে চিঠি


সরবরাহে বিঘ্ন ও কৃত্রিম সংকট প্রতিরোধের লক্ষ্যে দেশের সব জেলা প্রশাসককে জ্বালানি তেল বাজারে নজরদারি এবং মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
 

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি দেশের সব জেলা প্রশাসককে পাঠানো হয়েছে।
 

চিঠিতে উল্লেখ করা হয়েছে, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ মজুত, নির্ধারিত মূল্যের বেশি বিক্রি, খোলা বাজারে বিক্রি এবং পাচার প্রতিরোধে মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অনুরোধ রয়েছে। এই নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬