|
প্রিন্টের সময়কালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:০৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৯ অপরাহ্ণ

মুরঙ্গ বাজারে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি এক সশস্ত্র সদস্য নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার


মুরঙ্গ বাজারে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি এক সশস্ত্র সদস্য নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার


বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা মুরঙ্গ বাজারে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)-এর সশস্ত্র সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে জেএসএসের এক সদস্য নিহত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

স্থানীয় ও নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ওই এলাকায় একটি অভিযান চালায়। এ সময় সেখানে অবস্থানরত সশস্ত্র সদস্যরা টহল দলের ওপর গুলি ছোড়ে। পরে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

 

অভিযান শেষে ঘটনাস্থল তল্লাশি করে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি জেএসএসের সশস্ত্র সদস্য বলে ধারণা করা হচ্ছে।

 

ঘটনাস্থল থেকে একটি সাব-মেশিনগান (এসএমজি), উল্লেখযোগ্য পরিমাণ গুলি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী।

 

তবে এ ঘটনায় সেনাবাহিনীর কোনো সদস্য হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬