|
প্রিন্টের সময়কালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৪৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫০ অপরাহ্ণ

সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল


সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল


বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদমর্যাদার কয়েকটি পদে রদবদল আনা হয়েছে। রোববার সেনা সদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

 

রদবদলের পর লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি আর্টডকের জিওসি ছিলেন। পাশাপাশি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) প্রধান হচ্ছেন কায়সার রশিদ চৌধুরী। বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে সেনা সদরদপ্তরে রয়েছেন তিনি।

 

অন্যদিকে সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিস হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এর আগে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন তিনি। এছাড়া বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসের লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬