মুন্সীগঞ্জে ২ বাণিজ্যিক প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সীগঞ্জ, ৪ মাচর্, ২০২৬ (বাসস) : জেলার শ্রীনগরে মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করার দায়ে ২ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
পবিত্র রমজানে বাজার মূল্য স্থিতিশীল রাখতে এবং স্বাস্থ্যসম্মত খাদ্রপণ্য বিক্রি নিশ্চিতে আজ বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলার শ্রীনগর উপজেলার শ্রীনগর বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ফলের মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ধ্রুব এন্টারপ্রাইজ ফলের দোকানের মালিক সাধন চন্দ্র দে’কে ২ হাজার এবং নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার দায়ে বিক্রমপুর কাচ্চি বিরিয়ানি এন্ড রেষ্টুরেন্টের মালিক মো. আল ইসলামকে ৭ হাজার টাকা জরিমানা করে। এসময় মূল্য তালিকা প্রদর্শন এবং স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় খাদদ্রব্য প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। সহযোগিতায় ছিলেন, শ্রীনগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা ও শ্রীনগর থানা পুলিশ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬