|
প্রিন্টের সময়কালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:০৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪৬ অপরাহ্ণ

শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা


শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা


বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে– বিএনপির কোনো সংসদ সদস্য শুল্কমুক্ত বা ডিউটি-ফ্রি গাড়ি নেবেন না। একইসঙ্গে তারা সরকারি বরাদ্দে কোনো প্লটও নেবেন না।


দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এই তথ্য জানানো হয়। 


প্রসঙ্গত, মঙ্গলবার সকাল পৌনে ১১টায় বিএনপির নতুন এমপিরা শপথ নিয়েছেন। পরে বেলা ১১টা ৩০ মিনিটে বিএনপির সংসদীয় দলের বৈঠক হয়। সেখানে বিএনপি চেয়ার‍ম্যান তারেক রহমানকে সংসদনেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন বিএনপির সংসদ সদস্যরা। 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬