|
প্রিন্টের সময়কালঃ ১১ মার্চ ২০২৬ ০৮:১৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ মার্চ ২০২৬ ০৪:৫৪ অপরাহ্ণ

৩৯ নম্বর ওয়ার্ডে ২৯৩ জেলে পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ


৩৯ নম্বর ওয়ার্ডে ২৯৩ জেলে পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ


ডেস্ক নিউজ:


 

চট্টগ্রামের দক্ষিণ হালিশহর ৩৯ নম্বর ওয়ার্ডে জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলে পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
 

জেলা প্রশাসন ও চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাফিল খসর।
 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল। এছাড়া বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন নূরুজ্জামান কন্ট্রাক্টর, জাবেদ আনসারী, মো. আলী সাজু, মো. শরীফ, মিজানুর রহমান পারুল, নওশাদ হোসেন এবং যুবদল নেতা হোসেনী মোবারক রিয়াদ। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা, জেলা প্রশাসকের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
 

বিতরণ কার্যক্রমে ২৯৩টি জেলে পরিবারের প্রত্যেককে ৮০ কেজি করে চাল দেওয়া হয়।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলে পরিবারের নারীদের উদ্দেশে বলেন, তাদের জন্য দ্রুতই ফ্যামিলি কার্ড চালুর ব্যবস্থা করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬