|
প্রিন্টের সময়কালঃ ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০২:২৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:১৬ অপরাহ্ণ

অনলাইনে আবেদন বাতিল, সরাসরি এসে সাংবাদিক কার্ড সংগ্রহের সুযোগ


অনলাইনে আবেদন বাতিল, সরাসরি এসে সাংবাদিক কার্ড সংগ্রহের সুযোগ


নিউজ ডেস্ক-ঢাকা প্রেস

 

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা নিরসনে অনলাইনের পরিবর্তে ম্যানুয়ালি কার্ড ইস্যুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সুবিধা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ম্যানুয়ালি কার্ড ইস্যুর প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে। তিনি আরও বলেন, যারা ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছেন, তারা আবেদন করেছেন—তবে যারা এখনো আবেদন করেননি, তাদের আর অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। সংশ্লিষ্ট সাংবাদিকরা সরাসরি নির্বাচন ভবনে উপস্থিত হয়ে কার্ড সংগ্রহ করতে পারবেন।

উল্লেখ্য, সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতে গত রোববার (১ ফেব্রুয়ারি) পর্যন্ত সময় বেঁধে দিয়ে নির্বাচন কমিশনকে আলটিমেটাম দেন সাংবাদিক নেতারা। এর পরিপ্রেক্ষিতেই অনলাইনে কার্ড ইস্যুর সিদ্ধান্ত থেকে সরে এসে ম্যানুয়ালি কার্ড প্রদানের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬