বান্দরবানে চাঁদের গাড়ি থেকে পড়ে যুবকের মৃত্যু
বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানে পর্যটকবাহী চাঁদের গাড়ি থেকে পড়ে গুরুতর আহত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শান্ত সেন (ডাকনাম শান্তু) বান্দরবান স্টেডিয়াম এলাকার সুধাংশু পাড়ার বাসিন্দা মীরা সেনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি একটি চাঁদের গাড়িতে যাত্রাকালে অসাবধানতাবশত তিনি গাড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬