|
প্রিন্টের সময়কালঃ ০৩ মার্চ ২০২৬ ০৭:৪৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ জুন ২০২৩ ০৬:২৯ অপরাহ্ণ

অপু-বুবলী আবারও লড়াইয়ে


অপু-বুবলী আবারও লড়াইয়ে


শাকিব খানকে ছেড়ে এবার ‘লাল শাড়ি’ এবং ‘প্রহেলিকা’ নিয়ে লড়াই হতে চলেছে ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যে। কোরবানির ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দুজনের অভিনীত দুটি চলচ্চিত্র।

পর্দায় এ যুদ্ধে অপুর সঙ্গে আছেন নায়ক হিসেবে রয়েছেন সাইমন সাদিক। আর অন্যদিকে বুবলীর সঙ্গে আছেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ।


অনুদানের সিনেমা ‘লাল শাড়ি’র চিত্রনাট্য লিখেছেন বন্ধন বিশ্বাস। সিনেমাটি পরিচালনার দায়িত্বেও রয়েছেন তিনি। অন্যদিকে প্রহেলিকা সিনেমার চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন চয়নিকা চৌধুরী।

সেন্সর ছাড়পত্র পেয়ে দুই অভিনেত্রীর সিনেমাই দিন গুনছে শুভমুক্তির। তবে প্রেক্ষাগৃহে কার সিনেমা দর্শকদের মন কাড়ে সেই লড়াইয়ের ফল জানতে অপু-বুবলী ভক্তদের অপেক্ষা করতে হবে ঈদের দিন পর্যন্ত।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬