|
প্রিন্টের সময়কালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:১৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০১:২৫ অপরাহ্ণ

পে স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থ প্রতিমন্ত্রী


পে স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থ প্রতিমন্ত্রী


সরকারি কর্মচারীদের নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

 

তিনি জানিয়েছেন, সরকারি কর্মচারীরা পে-স্কেল পাবেন। তবে নতুন এই বেতন কাঠামো পুরোপুরি কার্যকর হতে কিছুটা সময় লাগবে।

 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে কর্মচারী নেতাদের সঙ্গে এক সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

 

সচিবালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন-এর সভাপতি ও উপ-সচিব মো. আব্দুল খালেক এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এর সমন্বয়ক এম এ হান্নানসহ শীর্ষ নেতারা।

 

বৈঠক শেষে এম এ হান্নান জানান, প্রতিমন্ত্রী তাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে শুনেছেন এবং বাস্তবায়নের বিষয়ে আশ্বস্ত করেছেন। প্রতিমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু বলেছেন, তাই আপনারা ধীরে ধীরে পে-স্কেল পাবেন। তবে এখনই সব বাস্তবায়ন সম্ভব নয়, কিছু সময় লাগবে। আপনারা ধৈর্য ধরুন।

 

পে-স্কেল বাস্তবায়নের কোনো নির্দিষ্ট সময়সীমা এ বৈঠকে উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, গত বছরের ২৭ জুলাই তৎকালীন অন্তর্বর্তী সরকার একটি পে-কমিশন গঠন করে। কমিশনটি চলতি বছরের ২১ জানুয়ারি তাদের সুপারিশ জমা দেয়, যা বর্তমানে সরকারের বিবেচনাধীন রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬