খিলগাঁওয়ে জুয়েলার্স দোকানে চুরি, স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা লুট
রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় একটি জুয়েলার্স দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের শাটার ভেঙে স্বর্ণ ও রূপার অলঙ্কারসহ নগদ টাকা নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার রাতের কোনো এক সময় গোড়ান টেম্পু স্ট্যান্ড এলাকার ‘আশেকে রাসুল জুয়েলার্স’ নামের ওই দোকানে এ ঘটনা ঘটে।
খিলগাঁও থানার ওসি শফিকুল ইসলাম জানান, দোকানের শাটার ভেঙে ভেতরে ঢুকে চুরি করা হয়েছে। দোকান মালিকের প্রাথমিক দাবি অনুযায়ী, প্রায় ৭০ ভরি স্বর্ণালঙ্কার, কিছু রূপার অলঙ্কার এবং নগদ প্রায় এক লাখ ৪০ হাজার টাকা চুরি হয়েছে।
তিনি বলেন, প্রথমে দোকান মালিক ১০০ ভরি স্বর্ণ ও ১৫০ ভরি রূপার অলঙ্কার চুরির কথা জানান। পরে তিনি জানান, স্বর্ণালঙ্কারের পরিমাণ প্রায় ৭০ ভরি। সঠিক পরিমাণ যাচাই-বাছাই করে মামলায় উল্লেখ করা হবে।
ওসি আরও জানান, ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজ বিশ্লেষণ করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬