|
প্রিন্টের সময়কালঃ ০৯ মার্চ ২০২৬ ১১:১৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ মার্চ ২০২৬ ০৩:৩৭ অপরাহ্ণ

শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচারকালে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১


শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচারকালে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১


মো. মোজাম্মেল হক, স্টাফ রিপোর্টার:


কক্সবাজারের উখিয়া উপজেলার শীলখালী এলাকায় প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের সময় ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উখিয়া ৬৪ ব্যাটালিয়ন।

 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ৬৪ বিজিবির একটি বিশেষ টহল দল শীলখালী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি প্রাইভেটকার তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের সময় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়।

 

আটক ব্যক্তি কক্সবাজার জেলার টেকনাফ থানার উলিয়াবাদ গ্রামের মৃত আমির হামজার ছেলে জিয়ারুল কবির (৩০) বলে জানা গেছে।

 

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

 

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬