সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি
বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা আজ মঙ্গলবার সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। জাতীয় সংসদ ভবনে শপথ অনুষ্ঠান শুরুর আগে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
এ সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনো এ পরিষদের বিধান অন্তর্ভুক্ত হয়নি। গণভোটের রায়ের ভিত্তিতে পরিষদ গঠন হলে তা আগে সংবিধানে সংযোজন করতে হবে এবং কে শপথ পড়াবেন সেটিরও বিধান থাকতে হবে।”
তিনি জানান, সংশ্লিষ্ট ফরম ও বিধান সংবিধানের তৃতীয় তফসিলে যুক্ত হয়ে সংসদে গৃহীত হওয়ার পরই সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের বিষয়টি কার্যকর করা সম্ভব। “আমরা সংবিধান মেনেই চলছি এবং ভবিষ্যতেও তাই করব,” যোগ করেন তিনি।
পরে দলীয় সদস্যদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, দলীয় চেয়ারম্যানের নির্দেশ ও তাঁর উপস্থিতিতেই এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬