|
প্রিন্টের সময়কালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:০৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০২:২৮ অপরাহ্ণ

দলীয় পরিচয়ে চাঁদাবাজির সুযোগ দেবে না সরকার: ববি হাজ্জাজ


দলীয় পরিচয়ে চাঁদাবাজির সুযোগ দেবে না সরকার: ববি হাজ্জাজ


রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। তিনি বলেন, সরকার দলীয় পরিচয়ে কাউকে চাঁদাবাজির সুযোগ দেবে না।
 

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
 

এ সময় ববি হাজ্জাজ অভিযোগ করেন, নির্বাচনের দিন একাধিক কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুল হক নিজে উপস্থিত থেকে হামলার নির্দেশ দিয়েছেন। ওই হামলায় শতাধিক নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং এখনো কয়েকজন ভর্তি আছেন বলেও জানান তিনি।
 

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ের আগে নানা চড়াই–উতরাই পেরোতে হয়েছে। প্রতিপক্ষ কেন্দ্র দখলের চেষ্টা করেছে। “এই হামলার ঘটনায় কাউকে আইনের বাইরে রাখা হবে না। প্রতিটি আহত কর্মীর বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে,”—বলেন তিনি।
 

নিরাপত্তা জোরদারের বিষয়ে ববি হাজ্জাজ আরও বলেন, সেনা ক্যাম্প সরে যাওয়ায় এলাকাভিত্তিক পুলিশের সক্ষমতা বাড়াতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। আদাবর ও মোহাম্মদপুরে চুরি-ছিনতাই রোধে ৫৫০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন, বসিলায় একটি পুলিশ ক্যাম্প, ২০টি পুলিশ বক্স স্থাপন এবং টহল গাড়ির সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬