|
প্রিন্টের সময়কালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ

নোয়াখালীতে যুবকল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


নোয়াখালীতে যুবকল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


আজিজুর রহমান, নোয়াখালী:

নোয়াখালী শহরের মাইজদী সুপার মার্কেটের নিচতলায় অবস্থিত আলিফ হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় হাতিয়া যুবকল্যাণ পরিষদ, নোয়াখালীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. শাহাদাত হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভাগীয় চেয়ারম্যান জামশেদ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর জব্বর ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক সাফিয়া সুলতানা, মাইজদী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহ মোহাম্মদ মিজানুল হক মামুন, হাতিয়া সমিতি নোয়াখালীর সভাপতি আহসানুল হক সোহেল, চৌমুহনী (এস এ) কলেজের প্রভাষক মেহেদী হাসান এবং জজ কোর্ট নোয়াখালীর সিনিয়র আইনজীবী আবু সাঈদ মোহাম্মদ নোমানসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথিরা ইফতারে অংশ নেন।

ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. নুর উদ্দিন। অনুষ্ঠানে সংগঠনের কার্যকরী পরিষদ, ছাত্রকল্যাণ পরিষদ, হাতিয়া স্টুডেন্ট ফোরামসহ বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক সদস্য ও অতিথি উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬