আলী বাজার নির্বাচিত বণিক কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৬ জুলাই ২০২৬ ০৮:৩৭ অপরাহ্ণ   |   ৫০৪ বার পঠিত
আলী বাজার নির্বাচিত বণিক কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

আজিজুর রহমান,নোয়াখালীঃ

 

 

নোয়াখালীর আলী বাজার বণিক কমিটির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, ক্যাশিয়ার এবং সাধারণ সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

 

এ সময় নির্বাচন পরিচালনা কমিটির প্রধানসহ কমিটির অন্যান্য সদস্য, নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসারদের নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে বলেন, আলী বাজারের সকল ব্যবসায়ীর স্বার্থ ও অধিকার রক্ষায় তারা আন্তরিকভাবে কাজ করবেন। পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও বাজারের সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।