মধুপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন
টাঙ্গাইলের মধুপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
"দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব"- এই প্রতিবাদ্যকে সামনে নিয়ে মধুপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা চত্বরে বর্ণাঢ্য র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কৃষি অফিসার রকিব আল রানা, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার মোস্তফা হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনির, শিক্ষা একাডেমি সুপার ভাইজার মহি উদ্দিন আহমেদ, মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বোরহান আলী সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সার্বিক বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬