|
প্রিন্টের সময়কালঃ ০৩ মার্চ ২০২৬ ০৮:৫৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ জুন ২০২৩ ০১:১৯ অপরাহ্ণ

বাসায় ফিরছেন হাসপাতাল থেকে খালেদা জিয়া


বাসায় ফিরছেন হাসপাতাল থেকে খালেদা জিয়া


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। শনিবার (১৭ জুন) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভার ও হৃদরোগে ভুগছেন ৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।


সোমবার রাতে গুলশানের বাসা ফিরোজায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

দুই মাস আগে গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। পাঁচ দিন পর মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বাসায় ফেরেন তিনি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬