|
প্রিন্টের সময়কালঃ ০৩ মার্চ ২০২৬ ০৬:৪৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ মার্চ ২০২৬ ০৪:০৪ অপরাহ্ণ

লেদা মোচনী ট্রাক চালক শ্রমিক বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন তফসিল ঘোষণা


লেদা মোচনী ট্রাক চালক শ্রমিক বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন তফসিল ঘোষণা


মো. মোজাম্মেল হক, স্টাফ রিপোর্টার:

 

টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের অন্তর্গত লেদা মোচনী ট্রাক চালক শ্রমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৬ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচন বিজ্ঞপ্তি ও তফসিল ঘোষণা করা হয়েছে।

 

সমিতির সকল সদস্যদের অবগতির জন্য জানানো হয়েছে, নির্বাচন কমিটির ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী এবং সমবায় সমিতির বিধিমালা ২০০৪ (সংশোধিত ২০২০) এর ২৭ নং বিধি অনুসারে আগামী ৩১ মার্চ ২০২৬ তারিখে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

এই নির্বাচনে মোট ৯টি পদে প্রতিনিধি নির্বাচন করা হবে। পদগুলো হলো—

  • ১ জন সভাপতি

  • ১ জন সহ-সভাপতি

  • ১ জন সম্পাদক

  • ৬ জন ব্যবস্থাপনা কমিটির নির্বাহী সদস্য

  •  

ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ, দাখিল, যাচাই-বাছাই ও প্রত্যাহার কার্যক্রম সম্পন্ন করা হবে। তফসিল ও নির্বাচনী কার্যক্রম সংক্রান্ত বিস্তারিত তথ্য সমিতির নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।

 

নির্বাচন কমিটি আশা প্রকাশ করেছে, সকল সদস্য সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করবেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬