প্রথমবার এমপি হয়েই মন্ত্রী-প্রতিমন্ত্রী হলেন যারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য (এমপি) হয়ে মন্ত্রিসভায় জায়গা করে নিলেন ৩৩ জন। তাদের মধ্যে এমপি হয়েই মন্ত্রী হিসেবে শপথ নিলেন ১০ জন। বাকি ২২ জন প্রতিমন্ত্রী হচ্ছেন।
নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রথমবারের মতো মন্ত্রিসভায় এসেছেন। তিনি প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
এমপি নির্বাচিত হয়েই মন্ত্রী হচ্ছেন যারা
দিনাজপুর-৬ আসনের এমপি ডা. এ জেড এম জাহিদ হোসেন, ফেনী-৩ আসনের আব্দুল আওয়াল মিন্টু, সিলেট-১ আসনের খন্দকার আব্দুল মোকতাদির, সিলেট-৪ আসনের আরিফুল হক চৌধুরী, মানিকগঞ্জ-৩ আসনের আফরোজা খানম রিতা, ঝিনাইদহ-১ আসনের মো. আসাদুজ্জামান, পার্বত্য রাঙ্গামাটির দীপেন দেওয়ান, ফকির মাহবুব আনাম স্বপন ও শেখ রবিউল আলম।
প্রথমবার নির্বাচিত হয়েই প্রতিমন্ত্রী যারা
জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, শামা ওবায়েদ ইসলাম, কায়সার কামাল, এম রশিদুজ্জামান মিল্লাত ও অনিন্দ্য ইসলাম অমিত।
শরিফুল আলম, সুলতান সালাউদ্দিন টুকু, ফরহাদ হোসেন আজাদ, ডা. এম এ মুহিত, আহমদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, মীর মুহাম্মদ হেলাল উদ্দীন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, মুহাম্মদ আব্দুল বারী ও মীর শাহে আলম।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬