|
প্রিন্টের সময়কালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ণ

বড়াইগ্রামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


বড়াইগ্রামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


নাটোর প্রতিনিধি:

 

নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাতের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ কর্মসূচির মাধ্যমে দিবসের সূচনা হয়।

পরে সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম, উপজেলা কৃষি কর্মকর্তা সজিব আল মারুফ, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ এম. লুৎফর রহমান, অধ্যক্ষ আশরাফুল আলী এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার বয়েতুর রেজা প্রমুখ।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। শেষে দেশের জন্য আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬