|
প্রিন্টের সময়কালঃ ০৩ মার্চ ২০২৬ ০৬:৪৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ মার্চ ২০২৬ ০৩:৫৪ অপরাহ্ণ

হাবিপ্রবিতে নতুন প্রক্টর অধ্যাপক ড. মো. নওশের ওয়ানের যোগদান


হাবিপ্রবিতে নতুন প্রক্টর অধ্যাপক ড. মো. নওশের ওয়ানের যোগদান


দিনাজপুর, ৩ মাচর্, ২০২৬ (বাসস) : দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন সোশ্যাল সাইন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. নওশের ওয়ান।

 

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় দিনাজপুর হাবিপ্রবি জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, আজ দুপুর ১২ টায় দিনাজপুর হাবিপ্রবি নতুন প্রক্টর অধ্যাপক ড. মো. নওশের ওয়ান তার নতুন পদে যোগদান করেন। 

 

তিনি বলেন, গতকাল সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে এই পদে নিযুক্ত করা হয়। একই আদেশে বিদায়ী প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শামসুজ্জোহাকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

 

রেজিস্ট্রার স্বাক্ষরিত ওই অফিস আদেশে জানানো হয়, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শামসুজ্জোহাকে তাঁর প্রক্টর পদ দায়িত্ব থেকে ধন্যবাদ জানিয়ে অব্যাহতি প্রদান করা হয়েছে। তার তদস্থলে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. নওশের ওয়ানকে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রক্টর পদে নিয়োগ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে এই পরিবর্তন আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মো. নওশের ওয়ান একজন অভিজ্ঞ শিক্ষাবিদ। তিনি ১৯৯২ সালে দিনাজপুর ফুলবাড়ী সুজাপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ১৯৯৪ সালে ফুলবাড়ী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

 

২০০৮ সালে তিনি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন। তাঁর এই বর্ণাঢ্য শিক্ষাজীবন এবং প্রশাসনিক দক্ষতা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কার্যক্রমকে আরও বেগবান করবে বলে তিনি প্রত্যাশা করেন। দায়িত্ব পাওয়ার পর থেকে সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে তাঁকে নতুন কর্মস্থলের জন্য শুভকামনা জানানো হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬