সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন আটক, ৪৫ বছর ধরে পলাতক ছিলেন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ জুলাই ২০২৬ ০৪:১৫ অপরাহ্ণ   |   ১৯১ বার পঠিত
সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন আটক, ৪৫ বছর ধরে পলাতক ছিলেন

ঢাকা প্রেস প্রতিবেদক 

 

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি সাবেক মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দীর্ঘ ৪৫ বছর ধরে তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
 

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।
 

তিনি জানান, রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে মো. মোজাফফর হোসেনকে আটক করা হয়েছে।
 

পুলিশের ভাষ্য অনুযায়ী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে আটকের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিস্তারিত আসছে...