|
প্রিন্টের সময়কালঃ ১০ মার্চ ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ মার্চ ২০২৬ ০৮:০৪ অপরাহ্ণ

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ সংঘর্ষে ইসরায়েলের দুই সেনা নিহত


দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ সংঘর্ষে ইসরায়েলের দুই সেনা নিহত


অনলাইন ডেস্ক

 

দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের দুই সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আইডিএফের বরাত দিয়ে জানা গেছে, গত সপ্তাহে পুনরায় সংঘর্ষ শুরু হওয়ার পর এটি প্রথমবারের মতো ইসরায়েলি সেনাদের প্রাণহানির ঘটনা।
 

সেনাবাহিনী নিহতদের মৃত্যু কীভাবে ঘটেছে তা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তবে সীমান্তে লড়াই বর্তমানে অব্যাহত রয়েছে।
 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের ওপর হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় সীমান্তে সংঘর্ষের তীব্রতা আরও বেড়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, চলমান উত্তেজনা বড় ধরনের আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে।
 

সূত্র: আল-জাজিরা


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬