|
প্রিন্টের সময়কালঃ ০৯ মার্চ ২০২৬ ১১:১৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ মার্চ ২০২৬ ১২:৪২ অপরাহ্ণ

খালেদা জিয়া ছিলেন সাহস ও অদম্যতার অনুপ্রেরণা


খালেদা জিয়া ছিলেন সাহস ও অদম্যতার অনুপ্রেরণা


আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাহস ও অদম্যতার অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন ডা. জোবায়দা রহমান। রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

ডা. জোবায়দা রহমান বলেন, “শত অত্যাচার ও প্রতিকূলতার মাঝেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য ও অবিচল। তিনি আমাদের জন্য সাহসের অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি, নারী এগিয়ে গেলেই একটি জাতি প্রকৃত অর্থে এগিয়ে যায়।”

 

তিনি বলেন, “আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রতিটি নারী পূর্ণ নিরাপত্তা পাবেন। এবারের নারী দিবস হোক সাম্যতা, ন্যায্যতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার এক বলিষ্ঠ অঙ্গীকার।”

 

এর আগে অনুষ্ঠানে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াসহ ছয় নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হয়। খালেদা জিয়ার পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।

 

এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও পাঁচজন নারীকে সম্মাননা দেওয়া হয়। তারা হলেন- ‘অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার, ‘শিক্ষা ও চাকুরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন, ‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে নুরবানু কবীর, ‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী’ ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম এবং ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী’ ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬