|
প্রিন্টের সময়কালঃ ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:০২ অপরাহ্ণ

হেফাজত আমিরকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানালেন তারেক রহমান


হেফাজত আমিরকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানালেন তারেক রহমান


হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
 

সোমবার (আজ) দুপুরে টেলিফোনে বাবুনগরীর সঙ্গে যোগাযোগ করে এ আমন্ত্রণ জানান তিনি। বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।
 

আগামীকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের মিত্র দলগুলো মোট ২১২টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
 

অন্যদিকে, জামায়াতে ইসলামী ও তাদের মিত্র দলগুলো ৭৭টি আসনে জয়ী হয়ে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। বাকি আসনগুলোতে অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা বিজয় অর্জন করেছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬