|
প্রিন্টের সময়কালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ণ

মুরাদনগরে প্রবাসী স্বামীর ঘরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য


মুরাদনগরে প্রবাসী স্বামীর ঘরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য


রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

 

কুমিল্লার মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত রুমা আক্তার (৩২) ওই গ্রামের ওমানপ্রবাসী সুমন মিয়ার স্ত্রী এবং চার সন্তানের জননী।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে নিজ ঘর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। স্বজনরা দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে কুমিল্লায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 

নিহতের পরিবারের দাবি, পারিবারিক ও ব্যক্তিগত বিষয় নিয়ে মানসিক চাপে তিনি বিষপান করে থাকতে পারেন। তবে বিষয়টি নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ।
 

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
 

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জামিল খান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
 

ঘটনায় গুঞ্জর গ্রামসহ আশপাশের এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬