নড়াইলে দুপক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। সোমবার ভোর ৫টার দিকে সদর উপজেলার বড়কুলা গ্রামে এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন।
নিহতরা হলেন- সদর উপজেলার বড়কুলো গ্রামের খলিল শেখ (৬০), তার ছেলে তাহাজ্জদ শেখ (৪৫), একই গ্রামের ফেরদৌস (৫০) ও ওসিবুর রহমান (৪০)।
পুলিশ জানায়, সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের মোল্যা ও সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের সমর্থকদের মধ্যে এলাতার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনার জেরে সোমবার ভোররাতে খায়ের মোল্যার সমর্থকরা উজ্জ্বল শেখের সমর্থকদের ওপর হামলা চালায়। এসময় উজ্জ্বল শেখের সমর্থক খলিল শেখ, তার ছেলে তাহাজ্জদ শেখ ও ফেরদৌসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এসময় সংঘর্ষের মধ্যে খায়ের চেয়ারম্যানের সমর্থক ওসিবুর রহমান (৪০) নিহত হয়।
নড়াইলের পুলিশ সুপার আল মামুন সিকদার বলেন, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিলে। এ ঘটনার জেরে সোমবার ভোররাতে খায়ের মোল্যার সমর্থকরা প্রতিপক্ষের ওপর হামলা চালায়। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬