|
প্রিন্টের সময়কালঃ ০৩ মার্চ ২০২৬ ০৫:৩৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ জুলাই ২০২৪ ১২:১২ অপরাহ্ণ

কারফিউ শিথিল সময়ে চলবে দূরপাল্লার বাস


কারফিউ শিথিল সময়ে চলবে দূরপাল্লার বাস


কারফিউ শিথিল থাকা অবস্থায় দূরপাল্লার বাস চলবে বলে জানিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। অভ্যন্তরীণ রুটের বাসের বিষয়ে বলা হয়েছে, কোম্পানিগুলো চাইলে কারফিউর নিয়ম মেনে চালাতে পারবে।

আজ (বুধবার, ২৪ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। ফলে এ সময় দূরপাল্লার বাস চলবে বলে জানান সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।


এদিকে, সকাল থেকে রাজধানী ও আশপাশের এলাকায় সীমিত পরিসরে বাস চলাচল শুরু হয়েছে; তাতে যাত্রীও ছিল। তবে, ভাড়া বেশি নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

আর বন্ধ হওয়া যাত্রীবাহী ট্রেন  কবে চালু হবে এ বিষয়ে আজ (বুধবার) সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন রেলের পশ্চিমাঞ্চলের ভারপ্রাপ্ত জিএম আহমেদ হোসেন মাসুম। তিনি বলেন, মালবাহী ও তেলবাহী ট্রেন চালু আছে। আন্তঃনগরসহ যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে বুধবার সিদ্ধান্ত নেয়া হবে।


এর আগে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে সরকার গত শুক্রবার (১৯ জুলাই) রাত থেকে কারফিউ জারি করে। গত রবি, সোম ও মঙ্গলবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে বাড়ছে কারফিউ শিথিলের সময়সীমা। আজ (বুধবার) ঢাকাসহ ৫ জেলায় সাত ঘণ্টা কারফিউ শিথিল থাকবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬