|
প্রিন্টের সময়কালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৫৭ অপরাহ্ণ

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা


ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা


আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

 

আগামী ৩ মার্চ (মঙ্গলবার) থেকে ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের এই ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে।

 

এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩ মার্চ থেকে এবং ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে।

 

রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও দুই অঞ্চলের টিকিট দুই ভাগে বিক্রি হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকালে। আর পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট বিক্রি হবে দুপুরে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬