স্পিকারকে অভিভাবক মেনেই চলবেন এমপিরা: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মশালায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, খামখেয়ালিভাবে নয়—স্পিকারকে সংসদের অভিভাবক হিসেবে মেনে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরা দায়িত্ব পালন করবেন।
শনিবার (৭ মার্চ) কর্মশালার দ্বিতীয় ও শেষ দিনে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী জানান, দেশে কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়ে তোলার লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। নতুন সংসদ সদস্যরা যাতে সংসদীয় কার্যক্রম সম্পর্কে সুস্পষ্ট ধারণা পান এবং দায়িত্ব পালনে মানসিক চাপ অনুভব না করেন, সে উদ্দেশ্যেই তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তিনি বলেন, সংসদীয় রীতি অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এ বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদের দীর্ঘদিনের নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। নতুন সংসদ সদস্যরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন—এই লক্ষ্যেই তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মোট ২০৮ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। এর মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬