|
প্রিন্টের সময়কালঃ ০১ মার্চ ২০২৬ ০৮:২২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৫৯ অপরাহ্ণ

তিন শিক্ষার্থী কে আলোর পথে যুব সাহিত্য ফোরামের পুরস্কার প্রদান.....


তিন শিক্ষার্থী কে আলোর পথে যুব সাহিত্য ফোরামের পুরস্কার প্রদান.....


ঢাকা প্রেস নিউজ

 

গত ৭ফেব্রুয়ারি পতেঙ্গা আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দ্রুত মানব সালাউদ্দিন বিন সামির ও দ্রুত মানবী ফারজানা আক্তার এবং কবিতা ছড়া পাঠে সেরা একজন কে বই ,মেডেল, সার্টিফিকেট প্রদান করা হয়েছে।


এসময় আলোর পথে যুব সাহিত্য ফোরামের প্রধান নির্বাহী ও সিনিয়র সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, আইডিয়াল ট্রাষ্টৈর চেয়ারম্যান প্রধান শিক্ষক এস এম দিদারুল আলম, চট্টগ্রাম নাগরিক উন্নয়ন পরিষদের আহ্বায়ক,বিশিষ্ট ব্যাংকার, শিক্ষাবিদ -ক্রীড়া সংগঠক মোঃ আব্দুল হাই, নাজির পাড়া আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ স্বপন মিয়া, সিনিয়র সাংবাদিক আমিনুল হক , সিনিয়র শিক্ষক মোঃ মহসিন, এনামুল হক, শিক্ষিকা আয়শা আক্তার সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আলোর পথে ও দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও অত্র আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সেরা তিন শিক্ষার্থী কে পুরস্কার প্রদান করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬