বড়াইগ্রামের বনপাড়া পৌর জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নাটোর প্রতিনিধি:
পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় পৌর জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) ইসলামপুর গুনাইহাটি ফাজিল মাদ্রাসা মাঠে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা মো. আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি বাবর আলী, বড়াইগ্রাম উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জিয়াউর রহমান জুয়েল এবং সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার আজাদুল বারি।
সভায় সভাপতিত্ব করেন বনপাড়া পৌর জামায়াতের আমীর মো. মহিউদ্দিন মীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বনপাড়া পৌর জামায়াতে ইসলামী’র সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো. গিয়াস উদ্দিন মনির। এ সময় বায়তুল মাল সম্পাদক রেজাউল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাসের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিতদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬