|
প্রিন্টের সময়কালঃ ০৫ মার্চ ২০২৬ ০৪:১৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ মার্চ ২০২৬ ০১:২০ অপরাহ্ণ

মুরাদনগরে অসচ্ছলদের মাঝে উপহার সামগ্রী বিতরণ


মুরাদনগরে অসচ্ছলদের মাঝে উপহার সামগ্রী বিতরণ


কুমিল্লা প্রতিনিধিঃ

 

 

 

কুমিল্লার মুরাদনগর উপজেলা–এর যাত্রাপুর ইউনিয়নে অসচ্ছল মানুষের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেছে মোচাগড়া শান্তির নীড় সমাজ কল্যাণ সংঘ। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া এলাকায় মরহুম মোহাম্মদ সামছুল ইসলাম ওরফে জারু মোল্লার বাড়িতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোচাগড়া শান্তির নীড় সমাজ কল্যাণ সংঘের সভাপতি ও মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়–এর সিনিয়র শিক্ষক মোহাম্মদ আব্দুল কুদ্দুছ মাস্টার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. মানিকুজ্জামান।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা মোহাম্মদ তাজুল ইসলাম মামুন, সহকারী প্রধান শিক্ষক শাহিনাজ পারভীন, হেড মাওলানা মো. খোরশেদ আলম সরকার, সিনিয়র শিক্ষক মো. সফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মো. তাজুল ইসলাম ও প্রবীণ শিক্ষক মো. সিদ্দিকুর রহমান।

 

এছাড়া বক্তব্য রাখেন সুজন (সুশাসনের জন্য নাগরিক) মুরাদনগর উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক আবুল কালাম আজাদ ভূঁইয়া, সমাজসেবক খন্দকার সাইফুজ্জামান, মো. নুরুনবী খান, মো. এরশাদুজ্জামান, আবুল কাশেম, শাহজাহান শিরাজ, শাহিন মোল্লা, সুলতান আহমদ, মো. নুরুল ইসলাম মোল্লা ও হাফেজ মো. কাউছার আলম।

 

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল আমিন, কোষাধ্যক্ষ কবির আহমেদ, সদস্য শফিকুল ইসলাম, হাজী আব্দুল খালেক, হাজী আব্দুর রশিদ ও মো. রেনু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের শেষে মোচাগড়া এলাকার অসচ্ছল মানুষের মাঝে বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করা হয়। পরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মোল্লা বাড়ি জামে মসজিদের খতিব মো. ইয়াসিন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬