যাদের হাতে উঠতে যাচ্ছে ছাত্রদলের নেতৃত্ব

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ আগu ২০২৬ ০৬:৩৯ অপরাহ্ণ   |   ২৭৬ বার পঠিত
যাদের হাতে উঠতে যাচ্ছে ছাত্রদলের নেতৃত্ব

ডেস্ক নিউজ, ঢাকা প্রেস


যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি। নতুন নেতৃত্ব নির্ধারণকে ঘিরে সংগঠনটির ভেতরে চলছে শেষ মুহূর্তের আলোচনা ও যাচাই-বাছাই।


এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা।


দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে নতুন কমিটির নেতৃত্ব নিয়ে একাধিক দফায় আলোচনা হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক দক্ষতা, গ্রহণযোগ্যতা ও বিভিন্ন বিষয় চুলচেরা বিশ্লেষণ করে দেখা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আজ শুক্রবার (১৪ আগস্ট) বিকেলের পর যেকোনো সময় ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা হতে পারে।


সূত্রের দাবি, সিনিয়র কমিটি হলে সভাপতি পদে আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া এবং সাধারণ সম্পাদক পদে আমানুল্লাহ আমানের নাম আলোচনায় এগিয়ে রয়েছে।


অন্যদিকে, জুনিয়র কমিটি হলে সভাপতি পদে আমানুল্লাহ আমান এবং সাধারণ সম্পাদক পদে নাহিদুজ্জামান শিপনের নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে।


নতুন কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আরও কয়েকজনের নামও আলোচনায় রয়েছে। তাদের মধ্যে রয়েছেন—ইজাজুল কবির রুয়েল, ডা. তৌহিদুর রহমান আউয়াল, খোরশেদ আলম সোহেল, মমিনুল ইসলাম জিসান, কাজী জিয়াউদ্দিন বাসেত, গণেশ চন্দ্র রায় সাহস ও আবিদুল ইসলাম খান।


তবে শেষ পর্যন্ত কারা ছাত্রদলের নতুন নেতৃত্বে আসছেন, তা নির্ভর করছে দলের শীর্ষ নেতৃত্বের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। ফলে নতুন কমিটি ঘিরে নেতাকর্মীদের মধ্যে এখন বিরাজ করছে ব্যাপক আগ্রহ ও উৎকণ্ঠা।