|
প্রিন্টের সময়কালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৪৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:২৮ অপরাহ্ণ

মাদারগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


মাদারগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


মোঃ আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি:

 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মাদারগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, চরপাকেরদহ ইউনিয়ন প্রশাসক তৌফিকুল ইসলাম খালেক, গুনারীতলা ইউনিয়ন প্রশাসক রহুল আমিন, মডেল থানার প্রতিনিধি এসআই ওয়াজিউর রহমান, ফায়ার সার্ভিস স্টেশনের প্রতিনিধি রইছউদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা জুলহাস উদ্দিন, মাদারগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাবলু এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।

 

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও হাট-বাজারের ইজারাদাররা উপস্থিত ছিলেন। সভার আগে বাজার মনিটরিং কমিটির সভা এবং পরে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি জোরদার, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং মজুতদারি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬