|
প্রিন্টের সময়কালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:১২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৫০ অপরাহ্ণ

পরিচিতি ও কর্মপরিকল্পনা নিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে আলোচনা সভা


পরিচিতি ও কর্মপরিকল্পনা নিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে আলোচনা সভা


বান্দরবান প্রতিনিধি :

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পরিচিতি সভা ও আগামীর কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত এক বিশদ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দীপেন দেওয়ান এবং প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

 

সভায় চলমান উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পার্বত্য অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও আর্থ-সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

মন্ত্রী দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশনা দেন এবং পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। প্রতিমন্ত্রী টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন।

 

সভায় কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম উপস্থাপন করেন এবং নির্ধারিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬