শেষ মুহূর্তের গণসংযোগে ব্যস্ত ঢাকার প্রার্থীরা
ঘনিয়ে এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনী প্রচারের আর মাত্র পাঁচ দিন বাকি। শেষ সময়ে ভোটারদের কাছে পৌঁছাতে রাজধানীসহ সারাদেশে চলছে প্রার্থীদের টানা গণসংযোগ। চরম ব্যস্ততায় দিন কাটছে প্রার্থীদের।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানী ঢাকায় প্রার্থীদের দেখা গেছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াতে। একই চিত্র রাজধানীর বাইরের এলাকাগুলোতেও। ভোটারদের মন জয়ের লক্ষ্যে প্রার্থীরা ছুটছেন বাড়ি বাড়ি।
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা তাঁর নির্বাচনী প্রতীক ‘ফুটবল’ নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গণসংযোগ করছেন। অন্যদিকে ঢাকা-১৬ আসনের হেভিওয়েট প্রার্থী আমিনুল হকও সকাল থেকেই ব্যস্ত সময় পার করছেন ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগে। এছাড়াও ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীদের ভোটারদের কাছে যেতে দেখা গেছে।
রাজধানীর বাইরেও সকাল থেকে চলছে বিরামহীন নির্বাচনী প্রচার। নিজ নিজ নির্বাচনী এলাকার ভোটারদের কাছে গিয়ে প্রার্থীরা তুলে ধরছেন তাঁদের প্রতিশ্রুতি ও পরিকল্পনা। তবে এই শেষ মুহূর্তের প্রচার কতটা প্রভাব ফেলতে পারবে এবং কারা ভোটারদের আস্থা অর্জনে সফল হবেন—তা জানতে অপেক্ষা করতে হবে আগামী ১২ ফেব্রুয়ারি, অর্থাৎ ভোটের দিন পর্যন্ত।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬